পশ্চিমবঙ্গের বিজেপি সরকার রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ চালু করেছে। যারা শিক্ষিত হয়ে বর্তমানে চাকরি খুঁজছেন, তাদের আর্থিক সহায়তার জন্য এখানে প্রতি মাসে ৩০০০ টাকা ভাতা দেওয়া হবে। যদি বয়স সীমা থাকে ২১ থেকে ৪০ বছরের মধ্যে তবে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে? সেসব আজকে এখানে জেনে নেব।
যুবশক্তি ভরসা কার্ড থাকলেই প্রতি মাসে ৩০০০ টাকা
পূর্বের তৃণমূল সরকারের আমলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ২০২৬-এর ফেব্রুয়ারি থেকে ‘যুব সাথী’ প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দিত রাজ্য সরকার। বিজেপি সরকার গঠনের পর এই ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে এবং প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘যুবশক্তি’ প্রকল্প বা ‘যুবশক্তি ভরসা কার্ড’।
যুবশক্তি ভরসা কার্ড কারা পাবে?
যুবশক্তি ভরসা কার্ড পেতে আবেদন করতে হলে আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে:
- অবশ্যই পশ্চিমবঙ্গের একজন নাগরিক হতে হবে।
- বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে।
- বর্তমানে কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবেনা।
- ব্যাংক অ্যাকাউন্টে ডি বি টি চালু থাকতে হবে।
যুব শক্তি ভরসা কার্ড apply
যুবশক্তি ভরসা কার্ড পেতে বর্তমানে আগ্রহী প্রার্থীদের অনলাইনেই আবেদন করতে হবে।

- অনলাইন আবেদনের জন্য রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
- আবেদনের লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সাবমিট করলেই আপনার আবেদন সরকারের কাছে চলে যাবে।
যুবশক্তি পোর্টাল
গত ১ জুন থেকে যুবশক্তি ভরসা কার্ড এর আবেদন করার জন্য রাজ্য সরকার অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে। আগের যুব সাথী প্রকল্পে যে ওয়েবসাইট থেকে আবেদন করা যেত সেখানেই যুবশক্তি আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল:
www.yubasathi.wb.gov.in
যুব শক্তি ভরসা কার্ড ডকুমেন্টস
যুবশক্তি ভরসা কার্ড এর আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্ট গুলি নিজের কাছে রাখতে হবে,
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- ব্যাংকের পাস বই।
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি।
যুব শক্তি প্রকল্প online apply date
যুবশক্তি প্রকল্পে প্রকল্পে অনলাইন আবেদন কবে শুরু হচ্ছে বা আবেদন কত দিন চলবে, সে বিষয়ে এখনো কোনো সরকারি আপডেট পাওয়া যায়নি। পোর্টাল চালু হয়েছে ঠিকই এখনো কিন্তু আবেদন করা যাচ্ছে না। আবেদন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলেই তা দ্রুত এখানে জানিয়ে দেওয়া হবে।