সোমবার মিটিংয়ে ডিএ নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর, দিলেন ৫০ হাজার নতুন নিয়োগের সুখবরও

রাজ্য সরকারের তরফে আবারো বিরাট সুখবর। ১ লা জুন, সোমবার, সংগ্রামী যৌথ মঞ্চ সহ রাজ্যের বিভিন্ন কর্মী সংগঠনগুলির সঙ্গে হাই লেভেল মিটিং করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মিটিংয়েই এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা রাজ্যবাসী কপাল খুলে দিতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই বকেয়া সমস্ত মহার্ঘ ভাতা মেটানো হবে। রাজ্য সরকারি কর্মীদের জন্য শীঘ্রই সপ্তম বেতন কমিশন চালু হবে। এছাড়াও আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার শূন্যপদে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিন বৈঠক শেষে এমনই কিছু প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সবিস্তারে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

বৈঠক শেষে বেরিয়ে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর পক্ষ থেকে ভাস্কর ঘোষ জানান, নতুন সরকার কর্মচারীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং ন্যায্য দাবিদাওয়া পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, তা অক্ষরে অক্ষরে মেনে চলা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মচারীদের আশ্বস্ত করা হয়েছে যে, বকেয়া টাকা কয়েকটি কিস্তিতে শীঘ্রই সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হবে।

ডিএ নিয়ে বিরাট সুখবর আসছে ২২ জুন

ডিএ নিয়ে সুখবর এখানেই শেষ নয়। আগামী ২২ জুন রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট প্রকাশ পেতে চলেছে। এই রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড়সড় ডিএ ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ২২ জুনের বাজেট হতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত লাভদায়ক।

চালু হচ্ছে নতুন পে কমিশন (7th Pay Commission)

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে বেতন ও ডিএ পাওয়ার দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। এবার তাদের সেই কথা রাখতে নতুন পে কমিশন বা সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) চালু করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। বৈঠকে জানানো হয়েছে, আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে রাজ্যে নতুন পে কমিশন বা বেতন কমিশন কার্যকর করার জোরদার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর ফলে কর্মচারীদের মূল বেতন ও অন্যান্য ভাতায় এক লাফে বড়সড় বৃদ্ধি ঘটবে।

পিএফ (PF) লক-ইন পিরিয়ড হ্রাস

প্রভিডেন্ট ফান্ড বা পিএফ সংক্রান্ত নিয়মেও বিরাট ঘোষণা করা হয়েছে এই বৈঠকে। প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া বকেয়া ডিএ-র যে ২ বছরের লক-ইন পিরিয়ড (Lock-in Period) ছিল, তা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কর্মচারীরা আগামী ১লা এপ্রিল ২০২৭ থেকেই এই টাকা সরাসরি তুলতে পারবেন। এই পদক্ষেপের ফলে কর্মচারীদের হাতে নগদ টাকার জোগান অনেকটাই বাড়বে।

রাজ্যজুড়ে ৫০,০০০ শূন্যপদে নতুন নিয়োগ

কেবল বর্তমান কর্মচারীদের সুবিধাই নয়, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্যও এই বৈঠক থেকে বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানানো হয়েছে যে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে পড়ে থাকা প্রায় ৫০,০০০ শূন্যপদে সম্পূর্ণ নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। স্বচ্ছতা বজায় রেখে এই বিপুল নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *