BSNL এ জুনিয়র টেলিকম অফিসার নিয়োগ, কলকাতায় শূন্যপদ রয়েছে

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির সুবর্ণ সুযোগ। সম্প্রতি সরকারি টেলিকম সংস্থা BSNL এ জুনিয়র টেলিকম অফিসার নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দেশজুড়ে BSNL এর ২১ টি সার্কেলে যোগ্য প্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলেও শূন্যপদ রয়েছে। প্রথম দুবছর প্রবেশন এবং তারপর স্থায়ী চাকরিতে নিয়োগ হবে। স্থায়ীভাবে নিয়োগের পর মোটা মাসিক বেতন ও সেই সাথে অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে। এই চাকরির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা দেরি না করে সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে দেখে নিন।

সংস্থার নাম

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL )।

পদের নাম

জুনিয়র টেলিকম অফিসার (JTO)।

শূন্যপদ

কলকাতা সহ ভারতের ২১ টি সার্কেলে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।

নিয়োগের ধরন স্থায়ী।
প্রবেশন পিরিয়ড ২ বছর।
শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিভাগে স্নাতক পাস।
আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

www.externalexam.bsnl.co.in

শিক্ষাগত যোগ্যতা

  • প্রার্থীকে উল্লিখিত যেকোনো একটি বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিক্স / রেডিও/ কম্পিউটার/ ইলেকট্রিক্যাল/ ইনফরমেশন টেকনোলজি/ ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (B.E./B.Tech) বা সমমানের ডিগ্রি পাস হতে হবে।
    অথবা
    এম.এসসি (ইলেকট্রনিক্স) অথবা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
  • যেসকল প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে M.Tech ডিগ্রি রয়েছে, তারাও এই পরীক্ষায় বসার যোগ্য।

বয়সসীমা

আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে:

  • OBC (NCL): ৩ বছরের ছাড়।
  • SC/ST: ৫ বছরের ছাড়।
  • PwBD (Unreserved/EWS): ১০ বছরের ছাড়।
  • BSNL কর্মচারী (UR/EWS): ৫ বছরের ছাড়।

বেতন পরিকাঠামো

নির্বাচিত জুনিয়র টেলিকম অফিসারদের (JTO) IDA পে স্কেল [E-1] অনুযায়ী ১৬,৪০০ – ৪০,৫০০/- টাকা বেতন দেওয়া হবে। এর সাথে অন্যান্য সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা যুক্ত থাকবে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদনের ধাপগুলো দেওয়া হলো:

  • প্রথমে BSNL-এর অফিশিয়াল এক্সাম পোর্টাল www.externalexam.bsnl.co.in-এ যান।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • এরপর drop-down মেনু থেকে আপনার পছন্দের ২১টি সার্কেলের মধ্যে আপনার চয়েস সিলেক্ট করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র যেমন, পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, মাধ্যমিক অ্যাডমিট, এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, ফটো আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করুন।
  • আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।

আবেদন ফি

  • UR / OBC / EWS প্রার্থীদের জন্য: ২,০০০/- টাকা।
  • SC / ST / PwBD প্রার্থীদের জন্য: ১,০০০/- টাকা।

নিয়োগ প্রক্রিয়া

প্রধানত একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরীক্ষার সম্পূর্ণ প্যাটার্ন নিচের টেবিলে সহজে বোঝানো হলো:

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর সময়
সেকশন-I (Engineering Stream – I) ৫০টি প্রশ্ন মোট ২০০ নম্বর ৩ ঘণ্টা
সেকশন-II (Engineering Stream – II) ৫০টি প্রশ্ন মোট ২০০ নম্বর
সেকশন-III (General Ability Test) ২০টি প্রশ্ন মোট ৮০ নম্বর
সর্বমোট ১২০টি প্রশ্ন ৪৮০ নম্বর

পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য UR এবং OBC (CL) প্রার্থীদের প্রতিটি সেকশনে আলাদাভাবে ৪০% এবং তিনটি সেকশন মিলিয়ে মোট ৫০% নম্বর পেতে হবে। SC, ST, OBC (NCL), PwBD এবং EWS প্রার্থীদের প্রতিটি সেকশনে ৩৫% এবং মোট ৪৫% নম্বর পেতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ৪ জুন, ২০২৬ (সকাল ১০:০০ টা থেকে)।
  • অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩ জুলাই, ২০২৬ (সকাল ১০:০০ টা পর্যন্ত)।
  • আবেদনপত্র এডিটিং বা সংশোধনের সময়সীমা: ৪ জুলাই, ২০২৬ থেকে ১১ জুলাই, ২০২৬ (সকাল ১০:০০ টা)।
  • পরীক্ষার তারিখ (CBT): আগস্ট, ২০২৬ (সম্ভাব্য)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *