আইইটি ইন্ডিয়া স্কলারশিপ অ্যাওয়ার্ড ২০২৬: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য ৬ লাখ টাকা বৃত্তি, কোথায় আবেদন করবেন?

ভারতের আন্ডারগ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। আপনি যদি একজন বি.ই (B.E) বা বি.টেক (B.Tech) শিক্ষার্থী হন, তবে ‘আইইটি ইন্ডিয়া স্কলারশিপ অ্যাওয়ার্ড’ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছরই এই প্রোগ্রামের মাধ্যমে দেশের যোগ্য ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ৬ লাখ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। প্রধানত শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা এবং প্রযুক্তিগত জ্ঞানের বিকাশ ঘটানোই এর লক্ষ্য। আজকের প্রতিবেদনে আমরা দেখে নেব এই স্কলারশিপে আবেদন করতে কি যোগ্যতা লাগে, কিভাবে আবেদন করতে হয়, কখন আবেদন নেওয়া হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য।

স্কলারশিপের নাম

IET India Scholarship Award

প্রদানকারী সংস্থা

দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (IET)।

যোগ্যতা

ইঞ্জিনিয়ারিং স্নাতক শিক্ষার্থীরা।

মোট বৃত্তির পরিমাণ

সর্বোচ্চ ৬ লাখ টাকা।

আবেদনের মাধ্যম অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

www.buddy4study.com/page/iet-india-scholarship-awards

আইইটি ইন্ডিয়া স্কলারশিপ অ্যাওয়ার্ড

আইইটি ইন্ডিয়া স্কলারশিপে প্রধানত দুটি লেভেলে পুরস্কার বিতরণ অরা হয়, আঞ্চলিক স্তর (Regional Rounds) এবং জাতীয় স্তর (National Finals)।

জাতীয় স্তরের পুরস্কার

  • জাতীয় বিজয়ী (National Winner): ন্যাশনাল লেভেলের বিজয়ী পাবেন নগদ ৬,০০,০০০ টাকা, সাথে একটি সম্মানীয় ট্রফি, সার্টিফিকেট এবং ১ বছরের জন্য বিনামূল্যে IET-এর মেম্বারশিপ।
  • প্রথম রানার-আপ (1st Runner-up): ন্যাশনাল লেভেলের প্রথম রানারআপ পাবেন নগদ ৩,০০,০০০ টাকা, ট্রফি, সার্টিফিকেট এবং ১ বছরের জন্য IET মেম্বারশিপ।
  • দ্বিতীয় রানার-আপ (2nd Runner-up): ন্যাশনাল লেভেলের দ্বিতীয় রানারআপ পাবেন নগদ ২,০০,০০০ টাকা, ট্রফি, সার্টিফিকেট এবং ১ বছরের জন্য IET মেম্বারশিপ।

আঞ্চলিক স্তরের পুরস্কার

সমগ্র দেশকে ৫টি অঞ্চলে (North, South 1, South 2, East & Northeast, এবং West) ভাগ করে আঞ্চলিক রাউন্ডের বিজয়ীদের পুরস্কৃত করা হয়:

  • আঞ্চলিক বিজয়ী: প্রতিটি অঞ্চলের বিজয়ী পাবেন ৬০,০০০ টাকা।
  • আঞ্চলিক রানার-আপ: প্রতিটি অঞ্চলের রানার-আপ পাবেন ৪০,০০০ টাকা।
  • অংশগ্রহণকারী: আঞ্চলিক রাউন্ডে অংশ নেওয়া সমস্ত শিক্ষার্থীদের ২,০০০ টাকা সমমূল্যের আকর্ষণীয় গুডি ব্যাগ দেওয়া হবে।

আইইটি ইন্ডিয়া স্কলারশিপ অ্যাওয়ার্ড যোগ্যতা

আইইটি ইন্ডিয়া স্কলারশিপ -এ আবেদন করার জন্য শিক্ষার্থীদের যে সমস্ত যোগ্যতা দরকার:

  • আবেদনকারীকে অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) বা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC) অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি ফুল-টাইম আন্ডারগ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং (B.E / B.Tech) কোর্সে অধ্যয়নরত হতে হবে।
  • ১ম, ২য়, ৩য় বা ৪থ, যেকোনো বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনো শাখার শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। ল্যাটারাল এন্ট্রি নেওয়া শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য।
  • শিক্ষার্থীদের এ পর্যন্ত সম্পন্ন হওয়া সেমিস্টারগুলোতে ন্যূনতম ৬০% নম্বর অথবা ৬.৫ CGPA থাকতে হবে। ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর (Class 12) ফলাফল বিবেচনা করা হবে।
  • আবেদনকারীকে সমস্ত ক্রেডিট কোর্স বা সেমিস্টার পরীক্ষা প্রথম প্রচেষ্টাতেই পাস করতে হবে। কোনো প্রকার ব্যাকলগ থাকা চলবে না।

আইইটি ইন্ডিয়া স্কলারশিপ অ্যাওয়ার্ড আবেদন পদ্ধতি

  • প্রথমে Buddy4Study-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • পেজে থাকা ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
  • আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তবে Email, Mobile Number বা Gmail আইডি ব্যবহার করে সাইন-আপ করুন। আর অ্যাকাউন্ট থাকলে লগ-ইন করুন।
  • এবার আপনাকে অফিসিয়াল আবেদন ফর্মে নিয়ে যাওয়া হবে।
  • আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত বিবরণ, Co-curricular Achievements এবং প্রফেশনাল কার্যক্রমের বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
  • সমস্ত তথ্য পুনরায় যাচাই বা রিভিউ করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।

আইইটি ইন্ডিয়া স্কলারশিপ অ্যাওয়ার্ড নির্বাচন পদ্ধতি

আইইটি ইন্ডিয়া স্কলারশিপে চারটি ধাপে প্রার্থীদের বাছাই করা হয়:

  • অনলাইন অ্যাপ্লিকেশন ও স্ক্রিনিং: আবেদনপত্র জমা দেওয়ার পর শিক্ষার্থীদের একাডেমিক স্কোর এবং এক্সট্রা – কারিকুলার অ্যাক্টিভিটির ওপর ভিত্তি করে শর্টলিস্ট করা হয়। (এখানে শিক্ষাগত যোগ্যতায় ৫২%, এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজে ২০%, প্রফেশনাল এনগেজমেন্টে ১৩% এবং আইইটি মেম্বারশিপ থাকলে ১৫% বাড়তি ওয়েটেজ পাওয়া যাবে)।
  • অনলাইন পরীক্ষা: শর্টলিস্টেড শিক্ষার্থীদের একটি অনলাইন টেস্ট দিতে হয়, যা মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউডের ওপর নেওয়া হয়।
  • আঞ্চলিক উপস্থাপনা: অনলাইন টেস্টের বিজয়ীদের ৫টি আঞ্চলিক কেন্দ্রে নিজের উদ্ভাবনের একটি প্রেজেন্টেশন দিতে হয়।
  • জাতীয় ফাইনাল: আঞ্চলিক রাউন্ডের সেরা ৫ জন প্রতিযোগী জাতীয় ফাইনালে পৌঁছান এবং বিচারকদের সামনে তাদের নিজেদের কোনো উদ্ভাবনী আইডিয়া তুলে ধরতে হয়। তার ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হয়।

আইইটি ইন্ডিয়া স্কলারশিপ অ্যাওয়ার্ড আবেদনের সময়সীমা

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া প্রতি বছর নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়। আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জানতে Buddy4Study পোর্টাল নিয়মিত ফলো করতে বলা হচ্ছে।

যোগাযোগ

এই স্কলারশিপের বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে শিক্ষার্থীরা সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন:

  • হেল্পলাইন নম্বর: +91 9513222559 (সোম থেকে শুক্র, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *