রাজ্য সরকারের অধীনে সরাসরি স্বাস্থ্য বিভাগে চাকরির সুযোগ। কলকাতার মেডিকেল কলেজে শিক্ষক নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত অনলাইন পরীক্ষা দিতে হবে না। শুধু ইন্টারভিউতে পাস করলেই সরাসরি চাকরি মিলবে। নির্বাচিত প্রার্থীদের মাসিক মোটা বেতন সহ থাকা খাওয়া ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। এই চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত জানবো।
| বিজ্ঞপ্তি নম্বর |
ESIC Advertisement No. 05 of 2026 dated 11.05.2026 |
| নিয়োগকারী সংস্থা |
এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ESIC), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, ভারত সরকার। |
| নিয়োগের স্থান |
ESI-PGIMSR & ESIC Medical College, জোকা, কলকাতা – ৭০০১০৪। |
| পদের নাম |
অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক। |
| চাকরির ধরন | চুক্তিভিত্তিক। |
| আবেদন পদ্ধতি | – |
| অফিসিয়াল ওয়েবসাইট |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের আবেদনের জন্য ঠিক কি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, তা নিয়ে অফিসিয়াল নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়নি। তবে জানানো হয়েছে যে ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC)-এর সর্বশেষ নির্দেশিকা (গেজেট বিজ্ঞপ্তি তারিখ: ৩০.০৬.২০২৫) অনুযায়ী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতা এবং গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের দিন অনুযায়ী আবেদনকারীর বয়স ৬৯ বছরের বেশি হওয়া চলবে না।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে মোটা টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি ডিএ, টিএ এবং থাকা খাওয়া সুবিধা হবে। বেতনের স্কেল প্রতিটি পদের জন্য আলাদা:
- অধ্যাপক (Professor): ২,৬০,২২৬/- টাকা
- সহযোগী অধ্যাপক (Associate Professor): ১,৭৩,০৪৫/- টাকা
- সহকারী অধ্যাপক (Assistant Professor): ১,৪৮,৬৬৯/- টাকা
আবেদন ফি
- SC / ST / মহিলা প্রার্থী / প্রাক্তন সৈনিক এবং ইএসআইসির নিয়মিত প্রার্থীদের জন্য: কোনো ফি লাগবে না।
- অন্যান্য সমস্ত ক্যাটাগরির (UR/OBC/EWS) প্রার্থীদের জন্য: ৫০০/- টাকা।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের আগে থেকে কোন আবেদন করতে হবে না। সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট আবেদন পত্র এবং নিম্নলিখিত ডকুমেন্টসের অরিজিনাল ও সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে গিয়ে প্রদত্ত ঠিকানায় উপস্থিত হতে হবে। নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- A4 সাইজের কাগজে নির্দিষ্ট ফরম্যাটে নির্ভুলভাবে পূরণ করা আবেদনপত্র।
- সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি (সেল্ফ অ্যাটেস্টেড করা)।
- বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট (বয়সের প্রমাণ হিসেবে)।
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণাদি।
- স্টেট মেডিকেল কাউন্সিল বা এমসিআই (MCI/NMC) রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
- এমসিআই অনুমোদিত প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC/EWS প্রার্থীদের জন্য)।
- গবেষণামূলক প্রকাশনা বা রিসার্চ পেপার (যদি থাকে)।
- বর্তমানে কোথাও কর্মরত থাকলে বর্তমান নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া শংসাপত্র (NOC)।
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পেনশনের কাগজ (PPO)।
- নির্দিষ্ট আবেদন ফি এর একটি ডিমান্ড ড্রাফট।
নির্বাচন প্রক্রিয়া
এখানে নিয়োগের জন্য প্রার্থীদের কোন অনলাইন বা লিখিত পরীক্ষার দিতে হবে না। আবেদনকারীদের কোয়ালিফিকেশন ও অভিজ্ঞতা অনুযায়ী শর্টলিস্ট করে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। যারা ইন্টারভিউতে পাশ করবেন তাদের চাকরি দেওয়া হবে।
ইন্টারভিউয়ের স্থান
Academic Block, 2nd Floor,
ESI-PGIMSR & ESIC Medical College,
Joka, Diamond Harbour Road, Kolkata – 700104.
গুরুত্বপূর্ণ সময়সূচি
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১১ ই মে ২০২৬।
- ওয়াক ইন ইন্টারভিউ শুরু: ২৮ শে মে ২০২৬।
- ওয়াক ইন ইন্টারভিউ শেষ: ৩০ শে মে ২০২৬।
- রিপোর্টিং টাইম: সকাল ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.