পশ্চিমবঙ্গের এবছরের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্যের জন্য অনেক বেসরকারি স্কলারশিপ রয়েছে। এর মধ্যে ‘গ্লো অ্যান্ড লাভলি স্কলারশিপ’ (Fair and Lovely Scholarship) অন্যতম। হিন্দুস্তান ইউনিলিভার এর অধীনস্থ গ্লো অ্যান্ড লাভলি ফাউন্ডেশন প্রতিবছর দেশের মেয়ে শিক্ষার্থীদের এই স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষায় সাহায্য করে। ন্যূনতম ২৫ হাজার টাকা স্কলারশিপ পাওয়া যায়। উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদন করা যায়। তুমি যদি এবছর এই স্কলারশিপে আবেদন করতে চাও, তবে আজকের প্রতিবেদনে সমস্ত ডিটেইলস দেখে নাও।
| স্কলারশিপের নাম |
গ্লো অ্যান্ড লাভলি স্কলারশিপ। |
| ধরন | বেসরকারি। |
| প্রদানকারী সংস্থা |
গ্লো অ্যান্ড লাভলি ফাউন্ডেশন (Glow & Lovely Foundation)। |
| সুবিধাভোগী |
উচ্চমাধ্যমিক পাস শিক্ষার্থী। |
| আর্থিক সহায়তার পরিমাণ |
২৫,০০০ থেকে ৫০,০০০ টাকা (কোর্স ভেদে কম-বেশি হতে পারে)। |
| আবেদনের মাধ্যম | অনলাইন। |
| সময়সীমা | – |
| অফিসিয়াল ওয়েবসাইট |
https://www.buddy4study.com |
আবেদনের যোগ্যতা
গ্লো অ্যান্ড লাভলি স্কলারশিপের জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হয়:
- শুধুমাত্র মহিলা শিক্ষার্থীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
- আবেদনকারীর বয়স সাধারণত ১৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- বর্তমানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সাধারণ বা প্রফেশনাল স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে হবে।
- আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় বছরে ৬ লক্ষ টাকার কম হওয়া দরকার।
স্কলারশিপের সুবিধাসমূহ
নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপ থেকে নিম্নোক্ত সুবিধাগুলো পেতে পারেন:
- স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনার জন্য এককালীন ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকার আর্থিক সাহায্য।
- গ্রামীণ এলাকার ছাত্রীদের জন্য বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত ৩,০০০ টাকা যাতায়াত বা অন্যান্য খরচ বাবদ প্রদান করা হতে পারে।
- বিনামূল্যে অনলাইন ক্যারিয়ার কাউন্সেলিং এবং বিভিন্ন সফট স্কিল ট্রেনিংয়ের সুযোগ।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদন করার সময় নিচের কাগজপত্রের স্ক্যান কপি সাথে রাখতে হবে:
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড)।
- মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
- বর্তমান কোর্সে ভর্তির প্রমাণপত্র (ভর্তি রসিদ বা আইডি কার্ড)।
- পারিবারিক আয়ের সার্টিফিকেট (Income Certificate) বা বিপিএল কার্ড।
- একটি স্টেটমেন্ট অফ পারপাস (SOP) বা প্রবন্ধ (কেন আপনি এই স্কলারশিপ পেতে চান তার বর্ণনা)।
আবেদনের পদ্ধতি
গ্লো অ্যান্ড লাভলি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। নিচে ধাপে ধাপে পদ্ধতি দেওয়া হলো:
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আপনার নাম, ইমেইল এবং মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
- স্কলারশিপ সেকশনে গিয়ে ‘গ্লো অ্যান্ড লাভলি স্কলারশিপ’ বেছে আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় সকল নথিপত্রের স্ক্যান কপি আপলোড করুন।
- সবশেষে ফর্মটি ভালোভাবে চেক করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
নির্বাচন প্রক্রিয়া
আবেদন করার পর আপনার একাডেমিক রেকর্ড এবং পারিবারিক আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে একটি শর্টলিস্ট তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের একটি সংক্ষিপ্ত টেলিফোনিক বা ভিডিও ইন্টারভিউ দিতে হতে পারে। চূড়ান্ত তালিকায় নাম আসার পর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পাঠিয়ে দেওয়া হয়।
আবেদনের সময়সীমা
এবছরের জন্য আবেদন প্রক্রিয়ার দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে উপরে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।