আইসিপিসি ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬: স্নাতক পড়ুয়াদের মাসে ৫০০০ টাকা স্কলারশিপ, কি যোগ্যতা লাগবে?

আপনি কি পশ্চিমবঙ্গের একজন শিক্ষার্থী? বর্তমানে কলেজে পড়াশোনা করছেন? তবে দারুণ সুযোগ। আইসিপিসি ইন্টার্নশিপ প্রোগ্রাম যোগ্য স্নাতক পড়ুয়া ছাত্রছাত্রীদের সরাসরি ট্রেনিং করিয়ে কাজের সুযোগ দিচ্ছে। শুধু তাই নয়, ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫ হাজার টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে। তবে এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বেশ কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। কি সেই যোগ্যতার মাপকাঠি? কিভাবে আবেদন করবেন এখানে? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

আইসিপিসি ইন্টার্নশিপ প্রোগ্রাম হলো ‘পলিসি, পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স ফাউন্ডেশন’ (PPGF) দ্বারা পরিচালিত একটি বিশেষ উদ্যোগ। এর মূল উদ্দেশ্য হলো তরুণ, প্রতিভাবান এবং রাজনীতি ও নীতি-নির্ধারণে আগ্রহী শিক্ষার্থীদের এই খাতের বাস্তব কাজের পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যারা ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে পলিটিক্যাল কনসাল্টিং (Political Strategy Consulting) বা পাবলিক পলিসিকে বেছে নিতে চান, তাদের জন্য এটি একটি বড় প্ল্যাটফর্ম। ন্যূনতম ৪ মাসের জন্য এই ইন্টার্নশিপটি হয়। সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে।

আইসিপিসি ইন্টার্নশিপ প্রোগ্রাম আবেদনের যোগ্যতা

এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আবেদনকারীর নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে:
১. আবেদনকারীকে অবশ্যই স্নাতক পর্যায়ের শেষ বর্ষ অথবা তার আগের বর্ষের শিক্ষার্থী হতে হবে।
২. গ্র্যাজুয়েশনের পর রাজনীতি বা পলিসি স্ট্র্যাটেজি কনসাল্টিং ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে আগ্রহী হতে হবে।
৩. বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং গবেষণার প্রতি আগ্রহ থাকা বাঞ্ছনীয়।

আইসিপিসি ইন্টার্নশিপ প্রোগ্রাম সুবিধা

আইসিপিসি ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত প্রার্থীরা নিম্নলিখিত সুযোগ-সুবিধা পাবেন:

  • ইন্টার্নশিপ চলাকালীন প্রতি মাসে ৫,০০০ টাকা করে আর্থিক ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হবে।
  • ইন্টার্নশিপটি সফলভাবে সম্পন্ন করার পর একটি সার্টিফিকেট দেওয়া হবে, যা ভবিষ্যতে কর্পোরেট বা সরকারির ক্ষেত্রে সুবিধা করবে।
  • দেশের বড় বড় নীতিনির্ধারক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের সাথে সরাসরি কাজ করার এবং পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ মিলবে।

আইসিপিসি ইন্টার্নশিপ প্রোগ্রাম প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদনকারীদের কাছে নিচের নথিগুলো থাকা আবশ্যক:
১. আপডেটেড সিভি বা জীবনবৃত্তান্ত।
২. স্নাতক পর্যায়ের পরীক্ষার মার্কশিট।

আইসিপিসি ইন্টার্নশিপ প্রোগ্রাম আবেদন প্রক্রিয়া

  • প্রথমে Buddy4Study-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান অথবা সরাসরি ICPC Internship Programme ২০২৬-এর পেজে প্রবেশ করুন।
  • পেজে থাকা ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নম্বর বা ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। (যদি আগে থেকেই অ্যাকাউন্ট থাকে, তবে সরাসরি লগ-ইন করুন)।
  • লগ-ইন করার পর পুনরায় ‘Apply Now’ বাটনে ক্লিক করলে ইন্টার্নশিপের মূল আবেদন ফর্মটি স্ক্রিনে চলে আসবে।
  • ফর্মে চাওয়া সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
  • আপনার আপডেটেড সিভি (CV) এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করুন।
  • সমস্ত তথ্য পুনরায় যাচাই করে নিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

 

আইসিপিসি ইন্টার্নশিপ প্রোগ্রাম নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারীদের মূলত তাদের শিক্ষাগত যোগ্যতা এবং সিভির ওপর ভিত্তি করে শর্টলিস্ট করা হবে। পরবর্তীতে ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী ইন্টারভিউ বা স্ক্রিনিংয়ের মাধ্যমে চূড়ান্তভাবে ইন্টার্ন নির্বাচন করা হবে।

আইসিপিসি ইন্টার্নশিপ প্রোগ্রাম আবেদনের সময়সীমা

এখানে আবেদনের জন্য নির্দিষ্ট সময়সীমা নেই। বছরে যখন খুশি তখনি আবেদন করতে পারবেন।

আইসিপিসি ইন্টার্নশিপ প্রোগ্রাম যোগাযোগের ঠিকানা

এই ইন্টার্নশিপ সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা বা সমস্যার জন্য সরাসরি নীচের মাধ্যম গুলি মারফত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যাবে:

  • ঠিকানা: Policy, Politics and Governance Foundation (PPGF), FM Cariappa Colony, Sivanchetti Gardens, Bengaluru, Karnataka 560001
  • অফিশিয়াল ওয়েবসাইট: https://www.ppgf.in/icpc-internship

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *