কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন শুরু, কত তারিখ পর্যন্ত চলবে?

পশ্চিমবঙ্গের এ বছরের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর কর্তৃক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন শুরু করা হল। যারা যারা উচ্চমাধ্যমিকের সাধারণ বা প্রফেশনাল কোর্সে স্নাতক পড়তে ইচ্ছুক, তাদের নির্দিষ্ট তারিখের আগে সঠিক নিয়ম মেনে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? কবে ক্লাস শুরু হবে? ইত্যাদি খুঁটিনাটি তথ্য নিজে জেনে নেব।

কোন শিক্ষাবর্ষ ২০২৬-২৭
কোথায় ভর্তি হবে

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কলেজে।

কোন কোর্স

স্নাতক (Undergraduate)।

কারা আবেদন করতে পারবে

উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা।

আবেদন পদ্ধতি অনলাইন।
অফিশিয়াল ওয়েবসাইট wbcap.in

কবে থেকে আবেদন শুরু?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ মে ২০২৬ তারিখ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালটি লাইভ করা হবে। সাধারণত দুটি পর্যায়ে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন শুরু

Phase 1

  • অনলাইন আবেদন ও রেজিস্ট্রেশন: ১৮ মে থেকে ০১ জুন ২০২৬ পর্যন্ত।
  • প্রথম মেধাতালিকা ও সিট অ্যালটমেন্ট: ০৯ জুন ২০২৬।
    ভর্তি প্রক্রিয়া (প্রথম তালিকা অনুযায়ী): ০৯ জুন থেকে ১৫ জুন ২০২৬।
  • আপগ্রেড রাউন্ডের সিট অ্যালটমেন্ট: ২০ জুন ২০২৬।
  • আপগ্রেড রাউন্ডে ভর্তি: ২০ জুন থেকে ২৩ জুন ২০২৬।
  • ফিজিক্যাল ভেরিফিকেশন: ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নথিপত্র সশরীরে কলেজে গিয়ে যাচাই করতে হবে ২৭ জুন থেকে ০৪ জুলাই ২০২৬-এর মধ্যে।
  • ক্লাস শুরু: নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ০৬ জুলাই ২০২৬ থেকে।

Phase 2: Mop-Up

যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারেননি বা সিট পাননি, তাদের জন্য থাকছে দ্বিতীয় সুযোগ বা মপ-আপ রাউন্ড।

  • শূন্য পদের তালিকা প্রকাশ: প্রথম পর্যায়ের ভর্তি শেষে কোন কলেজে কত সিট খালি আছে, তা প্রকাশিত হবে ০৭ জুলাই ২০২৬।
  • মপ-আপ রাউন্ডে আবেদন: ০৭ জুলাই থেকে ১৬ জুলাই ২০২৬। এখানে নতুন আবেদনকারীরা যেমন সুযোগ পাবেন, তেমনি প্রথম পর্যায়ে সিট না পাওয়া ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন।
  • মপ-আপ মেধাতালিকা প্রকাশ: ১৯ জুলাই ২০২৬।
  • মপ-আপ রাউন্ডে ভর্তি: ১৯ জুলাই থেকে ২২ জুলাই ২০২৬।
  • মপ-আপ আপগ্রেড রাউন্ড ও ভর্তি: ২৬ জুলাই থেকে ২৯ জুলাই ২০২৬।
  • দ্বিতীয় দফার ফিজিক্যাল ভেরিফিকেশন: ০২ আগস্ট থেকে ০৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে wbcap.in অথবা banglaruchchashiksha.wb.gov.in পোর্টাল ভিজিট করুন।
  • New registration ক্লিক করে মোবাইল নম্বর, ইমেইল, উচ্চমাধ্যমিকের রোল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • রেজিস্ট্রেশন সফল হলে একটি আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেগুলো দিয়ে লগইন করুন।
  • আবেদনপত্রে নিজের নাম, পিতামাতার নাম, জন্মতারিখ ইত্যাদি ব্যক্তিগত তথ্য এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর দিয়ে ফর্ম পূরণ করুন।
  • নীচের প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করুন।
  • আপনার কোর্স এবং কলেজ নির্বাচন করুন।
  • অ্যাপ্লিকেশন প্রিভিউ করে সাবমিট করুন।

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইন আবেদনের সময় এবং কলেজে ভেরিফিকেশনের সময় যে নথিপত্রগুলো সাথে রাখা জরুরি:
১. উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
২. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ হিসেবে)।
৩. জাতিগত শংসাপত্র (SC/ST/OBC-A/OBC-B) যদি থাকে।
৪. পাসপোর্ট সাইজ ছবি ও ডিজিটাল সিগনেচার।
৫. আধার কার্ড বা বৈধ পরিচয়পত্র।

Candidates can click on the link provided here  to download the official notification. To get daily update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *