স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় অফিসার নিয়োগ, পশ্চিমবঙ্গেও শূন্যপদ রয়েছে

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), দেশের ব্যাংকিং চাকরিপ্রার্থীদের জন্য সুখবর এনেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় অফিসার নিয়োগ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেশজুড়ে যোগ্য প্রার্থীদের স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SCO) পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের কলকাতায়ও শূন্যপদ রয়েছে। ন্যূনতম স্নাতক পাস শিক্ষার্থীরা আবেদনের যোগ্য। চাকরির যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি নিয়ে বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে।

বিজ্ঞপ্তির নম্বর
সংস্থার নাম

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

পদের নাম

স্পেশালিস্ট ক্যাডার অফিসার।

বিভাগ ট্রেড ফিন্যান্স।
মোট শূন্যপদ ১০০।
ক্যাটেগরি ভিত্তিক শূন্যপদ

প্রত্যেক ক্যাটাগরি যেমন, সাধারণ, ওবিসি, এস সি ইত্যাদির জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস।
আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই,

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) ডিগ্রি থাকতে হবে।
  • IIBF থেকে ‘Forex Operations’ বিষয়ে সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এই সার্টিফিকেটটি ৩০ এপ্রিল ২০২৬-এর মধ্যে পেতে হবে।
  • CDCS সার্টিফিকেট বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং/ট্রেড ফিন্যান্সে কোর্স করা থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।

অভিজ্ঞতা

আবেদনকারীর কোনো শিডিউলড কমার্শিয়াল ব্যাংকে ট্রেড ফিন্যান্স প্রসেসিংয়ের সুপারভাইজরি বা অফিসিয়াল রোলে অন্তত ২ বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

৩০ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে:

  • নূন্যতম: ২৩ বছর থেকে
  • সর্বোচ্চ: ৩২ বছর।

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC/PwBD) প্রার্থীদের জন্য উর্ধ্বসীমায় ছাড় রয়েছে। যেমন: SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC (Non-Creamy Layer) প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় প্রযোজ্য।

বেতন ও সুযোগ-সুবিধা

শুরুতে ৬ মাস প্রবেশনের পর নির্বাচিত প্রার্থীরা Middle Management Grade Scale-II (MMGS-II) স্কেলে বেতন পাবেন। মাসিক 64820 – 93960/- টাকা পর্যন্ত বেতন হবে। এ ছাড়াও DA, HRA, প্রভিডেন্ট ফান্ড, পেনশন এবং মেডিকেল সুবিধার মতো অন্যান্য সুযোগ-সুবিধা ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি

  • SBI-এর অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে (https://sbi.bank.in/web/careers/current-openings) যান।
  • ‘Specialist Cadre Officers’ বিজ্ঞপ্তির নিচে ‘Apply Online’ লিঙ্কে ক্লিক করুন।
  • নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র (স্ক্যান করা ছবি, স্বাক্ষর, বায়োডাটা, আইডি প্রুফ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণ) আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিন এবং ফর্মটি সাবমিট করুন।
  • ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট রেখে দিন।

আবেদন ফি

  • সাধারণ/OBC/EWS: ৭৫০ টাকা।
  • SC/ST/PwBD: কোনো আবেদন ফি লাগবে না।

নির্বাচন প্রক্রিয়া

এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। দুটি পর্যায়ে নিয়োগ সম্পন্ন হবে।

  • শর্টলিস্টিং: আবেদনকারীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ব্যাংক প্রথমে একটি শর্টলিস্ট তৈরি করবে।
  • ইন্টারভিউ: শর্টলিস্টেড প্রার্থীদের ১০০ নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা (Merit List) তৈরি হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদনের শুরু: ১৩ মে ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ২ জুন ২০২৬।
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২ জুন ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *