সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন


আপনার যদি ব্যাংকে চাকরি করার আশা থাকে, তবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে দারুণ সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সারা দেশের যেকোনো প্রান্ত থেকে যোগ্য প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে পারেন। নূন্যতম স্নাতক ডিগ্রি পাস হলেই এখানে আবেদন করা যাবে। নিচে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

নিয়োগকারী সংস্থা

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।

বিভাগ

1. রিস্ক ম্যানেজমেন্ট (এর অধীনে আবার পাঁচটি সেকশন রয়েছে- রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স, অ্যাসেট লায়বিলিটি ম্যানেজমেন্ট এবং ডিজিটাল রিস্ক),

2. ফিন্যান্স এবং একাউন্টস,

3. ক্রেডিট অফিসার।

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক ডিগ্রি পাস।

আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার – রিস্ক ম্যানেজমেন্ট (AGM – Risk Management)

  • স্ট্যাটিসটিক্স, অর্থনীতি বা অ্যানালিটিক্যাল ফিল্ডে ন্যূনতম ৫৫% নম্বরসহ বি.এসসি (B.Sc) অথবা ফিন্যান্স/ব্যাঙ্কিং এ এমবিএ বা পিজিডিবিএম পাস করে থাকতে হবে।
  • FRM, CFA অথবা PRM সার্টিফিকেট থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার- ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস (AGM – Finance & Accounts)

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
  • চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ICAI এর অধীনে নথিভুক্ত হতে হবে।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার- ক্রেডিট অফিসার (AGM – Credit Officer)

  • যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে CA, CFA, CMA বা ফিন্যান্স/ব্যাঙ্কিং-এ ২ বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে।

অন্যান্য যোগ্যতা

আবেদনকারীদের Credit Information Company (CIC) স্কোর ন্যূনতম ৬৫০ হতে হবে। কোনো ধরনের আর্থিক খেলাপি বা ঋণের দায়ে অভিযুক্ত প্রার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

অভিজ্ঞতা

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার – রিস্ক ম্যানেজমেন্ট (AGM – Risk Management)

ব্যাংকিং অফিসার ক্যাডারে ১০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৫ বছর রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে (২০০০-এর বেশি শাখা বিশিষ্ট তফশিলি বাণিজ্যিক ব্যাংকে)।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার- ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস (AGM – Finance & Accounts)

২০০০-এর বেশি শাখা বিশিষ্ট বাণিজ্যিক ব্যাংকে ১০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ৭ বছর হেড অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে করপোরেট ট্যাক্সেশন, জিএসটি, ব্যালেন্স শিট বা আইএফআরএস (IFRS) হ্যান্ডেল করার অভিজ্ঞতা প্রয়োজন।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার- ক্রেডিট অফিসার (AGM – Credit Officer)

অন্তত ১০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ৭ বছর করপোরেট ক্রেডিট বা প্রজেক্ট ফিন্যান্সে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

৩১ মার্চ ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ৩৩ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে (SC/ST – ৫ বছর, OBC – ৩ বছর, PwBD – ১০ বছর)।

বেতন কাঠামো

নির্বাচিত প্রার্থীরা বেসিক পে পাবেন ১২০৯৪০ – ১৩৫০২০ টাকা। এছাড়াও ব্যাংকের পলিসি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস নিয়োগ, আবেদন করুন

আবেদন ফি

  • SC/ST/PwBD/মহিলা প্রার্থী: ১৭৫ টাকা।
  • অন্যান্য প্রার্থী: ৮৫০ টাকা।

কীভাবে আবেদন করবেন?

  • আগ্রহী প্রার্থীদের সরাসরি https://ibpsreg.ibps.in/cbiagmapr26/ ওয়েবসাইটে গিয়ে Click Here for New Registration এ ক্লিক করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • প্রাপ্ত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেসন, হাতে লেখা ডিক্লারেশন ইত্যাদি আপলোড করতে হবে।
  • Complete Registration এ ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • নির্দিষ্ট ফি জমা আবেদন সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি

যোগ্য প্রার্থী বাছাই করা হবে দুটি পর্যায়ের মাধ্যমে:

অনলাইন পরীক্ষা

১০০ নম্বরের পরীক্ষা হবে। যার মধ্যে ৭০ নম্বর থাকবে প্রার্থী যে বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করেছেন সেই বিষয় থেকে এবং ৩০ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস ও ব্যাংকিং ফিল্ড থেকে। সমস্ত প্রশ্ন এম সি কিউ টাইপ। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এই পরীক্ষায় সাধারণ ক্যাটেগরির প্রার্থীদের ৫০ শতাংশ এবং সংরক্ষিত প্রার্থীদের ৪৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।

ইন্টারভিউ

অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এটিও ১০০ নম্বরের হবে। পরীক্ষা থেকে ৭০ এবং ইন্টারভিউ থেকে ৩০ অনুপাতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

আবেদন করার আগে সময়সীমা সম্পর্কে সচেতন থাকা জরুরি:

  • অনলাইন আবেদন শুরু: ৩০ এপ্রিল ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ১৭ মে ২০২৬।
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ: জুন ২০২৬।
  • ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ: জুন ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *