স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৭৩১ স্টেনো নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাসে আবেদন শুরু


আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস? তবে আপনার জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে দারুণ চাকরির সুযোগ রয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৭৩১ স্টেনো নিয়োগ করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। সারা দেশ জুড়ে নারী পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীদের এখানে আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট সময়ের আগে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। নীচে এই নিয়োগের যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।

সংস্থার নাম

স্টাফ সিলেকশন কমিশন (SSC)।

পদের নাম

স্টেনোগ্ৰাফার গ্রেড সি এবং ডি।

মোট শূন্যপদ ৭৩১ টি।
নিয়োগের ধরন

স্থায়ী পদে নিয়োগ।

আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা

স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ পদের জন্য প্রতি মিনিটে ১০০ শব্দ এবং গ্রেড ‘ডি’ পদের জন্য প্রতি মিনিটে ৮০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

বয়সসীমা

০১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী,

  • স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ পদের জন্য ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • স্টেনোগ্রাফার গ্রেড ‘ডি’ এর জন্য ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। যেমন, SC/ST: ৫ বছর, OBC: ৩ বছর, PwBD (Unreserved/EWS): ১০ বছর।

বেতন কাঠামো

  • স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’: এই পদের জন্য সাধারণত মাসিক গ্ৰস স্যালারি 50,682 থেকে 60,000 টাকা হয়।
  • স্টেনোগ্রাফার গ্রেড ‘ডি’: এই পদের কর্মীরা সাধারণত মাসিক 36,000 থেকে 43,500 টাকা গ্ৰস স্যালারি পান।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👇

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে।

  • প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এ যান।
  • যাদের রেজিস্ট্রেশন করা নেই, তারা Register Now এ ক্লিক করে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, ইমেইল আইডি ইত্যাদি দিয়ে One Time Registration (OTR) সম্পন্ন করে নিন।
  • এরপর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে Live Examination সেকশনে ক্লিক করে ‘Stenographer Grade C and D’ নিয়োগের নিচে Click Here to Apply তে ক্লিক করুন।
  • আবেদনপত্র পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র যেমন ফটো, সিগনেচার ইত্যাদি স্ক্যান করে আপলোড করুন।
  • নির্দিষ্ট আবেদন ফি জমা দিন।
  • অ্যাপ্লিকেশন প্রিভিউ করে সাবমিট করুন।

আবেদন ফি

  • সাধারণ প্রার্থীদের জন্য: ১০০ টাকা।
  • মহিলা প্রার্থী, তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), বিশেষ সক্ষম (PwBD) এবং প্রাক্তন সেনাকর্মীদের (ESM): কোনো আবেদন ফি দিতে হবে না।

নির্বাচন প্রক্রিয়া

এই নিয়োগ প্রক্রিয়া মূলত দুটি পর্যায়ে সম্পন্ন হবে:

  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE): এই পরীক্ষাটি অনলাইন কম্পিউটার ভিত্তিক মোডে নেওয়া হয়। সমস্ত mcq টাইপ প্রশ্ন থাকে। পরীক্ষার সম্পূর্ণ প্যাটার্ন নিচে দেওয়া হল,
    Subject Question Marks Duration
    General Intelligence & Reasoning 50 50

    2 hrs

    0.25

    General Awareness 50 50
    English Language and Comprehension 100 100
  • স্টেনোগ্রাফি স্কিল টেস্ট: যারা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের স্টেনোগ্ৰাফি স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই পর্বে প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিউটারে এক একটি প্যারাগ্রাফ টাইপ করে দেখাতে হবে। একটি টেস্ট ১০ মিনিটের জন্য হয়। এই দুই পর্ব মিলিয়ে উত্তীর্ণ প্রার্থীদের কাজে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক অফ বরোদায় ক্লার্ক নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন প্রক্রিয়া শুরু: ২৪ এপ্রিল ২০২৬।
  • আবেদন শেষ: ১৫ মে ২০২৬।
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ মে ২০২৬ (রাত ১১:০০ টা)।
  • আবেদনপত্র সংশোধনের উইন্ডো: ২০ মে ২০২৬ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত।
  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য সময়: জুলাই – আগস্ট ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *