Madhyamik Result 2026 Timetable: মাধ্যমিকের রেজাল্ট কটার সময় অনলাইনে দেখা যাবে? জেনে নিন বিস্তারিত


আগামী ৮ ই মে মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে। ইতিমধ্যেই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে সেকথা মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। এখন রেজাল্ট কটার সময়ে অনলাইনে দেখা যাবে? অন্যান্য বছরের চেয়ে কি দেরি হবে? এইসব প্রশ্ন ছাত্রছাত্রীদের মনে। সম্প্রতি এবিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে একটি বৈঠকে আমাদের ExamBangla Educational Team উপস্থিত ছিল। সেখানেই মাধ্যমিক রেজাল্ট ২০২৬ এর সময়সূচী (Madhyamik Result 2026 Timetable) নিয়ে বিস্তারিত জানা গেছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আজকের প্রতিবেদনে এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করব।

পরীক্ষার নাম

মাধ্যমিক বা Secondary Examination ।

বোর্ড

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

ফলাফল প্রকাশের তারিখ ৮ মে, ২০২৬।
অনলাইনে রেজাল্ট প্রকাশের সময়

নীচে জানানো হয়েছে।

রেজাল্ট পোর্টাল

মাধ্যমিকের রেজাল্ট কটার সময় অনলাইনে দেখা যাবে?

নিয়ম অনুযায়ী প্রতিবছর প্রথমে পর্ষদ সভাপতি প্রেস কনফারেন্সে অফিসিয়ালি রেজাল্ট প্রকাশ করেন। তারপরেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে পরীক্ষার্থীরা রেজাল্ট চেক করতে পারে। এবছরও তার ব্যতিক্রম হবে না। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) জানিয়েছে, ৮ মে সকালে ৯:৩০ মিনিটে প্রথমে পর্ষদ সভাপতির উপস্থিতিতে একটি প্রেস কনফারেন্স করা হবে। সেখানে এই বছরের রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। সেই সঙ্গে পাশের হার, মেধা তালিকা (Merit List) এবং ছাত্র-ছাত্রীদের পরিসংখ্যান তুলে ধরা হবে।
এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট প্রকাশ পাবে। পর্ষদ অনুমোদিত ওয়েবসাইটগুলিতে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট চেক করতে পারবে।

মাধ্যমিক রেজাল্ট সর্বপ্রথম দেখার জন্য আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হও-

মাধ্যমিক রেজাল্ট অনলাইনে কিভাবে দেখবে?

নিচের ধাপগুলি অনুসরণ করে তোমরা সহজেই নিজেদের রেজাল্ট চেক করতে পারবে:
স্টেপ ১: প্রথমে পর্ষদ অনুমোদিত ওয়েবসাইট results.exambangla.com-এ ভিজিট করো।
স্টেপ ২: হোমপেজে থাকা ‘Madhyamik Result 2026’ লিঙ্কে ক্লিক করো।
স্টেপ ৩: তোমার অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর (Roll & No.) সঠিক জায়গায় বসাও।
স্টেপ ৪: এরপর তোমার জন্মতারিখ (Date of Birth) ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করো।
স্টেপ ৫: ক্যাপচা কোড থাকলে সেটি পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করো।
স্টেপ ৬: স্ক্রিনে তোমার ডিজিটাল মার্কশিট দেখতে পাবে। ভবিষ্যৎ প্রয়োজনে এটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারো।

আরও পড়ুনঃ এবছর মাধ্যমিকে পাশের হার কত হবে? দেখুন সম্ভাব্য হিসাব

মাধ্যমিক রেজাল্ট চেক 2026

👇রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *