এল আই সি হাউসিং ফাইন্যান্সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, পশ্চিমবঙ্গেও শূন্যপদ রয়েছে

দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানি এলআইসি বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর এনেছে। এল আই সি হাউসিং ফাইন্যান্সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। দেশজুড়ে যোগ্য প্রার্থীদের এই নিয়োগে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে। আপনি যদি ব্যাঙ্কিং বা ফিন্যান্স সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে এই বিস্তারিত জেনে নেওয়া আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পদের নাম

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট।

নিয়োগকারী সংস্থা

এলআইসি হাউসিং ফাইনান্স।

চাকরির ধরন স্থায়ী চাকরি।
মোট শূন্যপদ ১৮০টি।
রাজ্যভিত্তিক শূন্যপদ

বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, চুঁচুড়া এবং শিলিগুড়িতে শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

  • প্রার্থীকে ভারত সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে স্নাতক হতে হবে। করসপন্ডেন্স বা ডিস্টেন্স লার্নিং বা পার্ট-টাইম কোর্স করা প্রার্থীরা আবেদনের যোগ্য নন।
  • কম্পিউটার পরিচালনার প্রাথমিক জ্ঞান এবং দক্ষতা থাকা আবশ্যিক।

বয়সসীমা

০১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ০২ এপ্রিল ১৯৯৬ থেকে ০১ এপ্রিল ২০০৫ তারিখের মধ্যে হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

এলআইসি হাউজিং ফিনান্সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীরা টোটাল Monthly CTC শহরভেদে ৩8,৭০৯ টাকা থেকে ৪১,৫০৯ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া কর্মীরা গ্র্যাচুইটি, স্টাফ হাউজিং লোন স্কিম এবং পারফরম্যান্স লিংকড ইনসেনটিভ পাবেন। প্রতি বছর পারফরম্যান্সের ভিত্তিতে মূল বেতনের ১০% পর্যন্ত ইনক্রিমেন্ট পাওয়ার সুযোগ রয়েছে।

আবেদন পদ্ধতি

  • আগ্রহী প্রার্থীদের সরাসরি এলআইসি হাউজিং ফিন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট www.lichousing.com-এ যেতে হবে।
  • ‘Careers’ > Job Opportunities > RECRUITMENT OF JUNIOR ASSISTANTS > Apply Online এ ক্লিক করতে হবে।
  • এরপর Click Here for New Registration বাটনে ক্লিক করে নিজের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে নিতে হবে।
  • এরপর Save and Next ক্লিক করে পরে পেজে এসে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • Complete Registration বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম সেভ করতে হবে।
  • তারপর আবার Save and Next করে Payment পেজে এসে আবেদন ফি জমা দিতে হবে।
  • তারপরে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে।

আবেদন ফি

শুধু আবেদন ফি ৮০০ টাকা। এর সাথে ১৮% জিএসটি (GST) যোগ হবে। অর্থাৎ মোট ৯৪৪ টাকা ফি জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • ছবি।
  • স্বাক্ষর।
  • বাম হাতের বুড়ো আঙুলের ছাপ।
  • একটি হাতে লেখা ঘোষণা (Handwritten Declaration)।

নির্বাচন প্রক্রিয়া

যোগ্য প্রার্থীদের দুটি পর্যায়ের মাধ্যমে নির্বাচন করা হবে: অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউ।

অনলাইন পরীক্ষা

এটি অনলাইন কম্পিউটার ভিত্তিক মোডে নেওয়া হবে। সমস্ত প্রশ্ন এম সি কিউ টাইপ। মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে, সময় বরাদ্দ ১২০ মিনিট। পরীক্ষা হবে শুধুমাত্র ইংরেজি ভাষায়। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় কোন বিষয় থেকে কত নম্বর থাকবে এইসব,

বিষয় নম্বর
ইংরেজি ভাষা ৪০ নম্বর
লজিক্যাল রিজনিং ৪০ নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস (হাউজিং ফিন্যান্স ইন্ডাস্ট্রির ওপর বিশেষ গুরুত্বসহ) ৪০ নম্বর
নিউমেরিক্যাল অ্যাবিলিটি ৪০ নম্বর
কম্পিউটার স্কিল ৪০ নম্বর

ইন্টারভিউ

উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। দুই ধাপ মিলিয়ে যারা উত্তীর্ণ হবেন, তাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

 

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ১৬ এপ্রিল ২০২৬।
  • রেজিস্ট্রেশনের শেষ দিন: ৩০ এপ্রিল ২০২৬।
  • অনলাইন পরীক্ষা (সম্ভাব্য): ২০২৬ সালের জুন মাসের প্রথম সপ্তাহ।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *