পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স ২০২৬ (WBJEE 2026) পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) অফিসিয়ালি ১৮ই জুন তারিখে WBJEE 2026 পরীক্ষার রেজাল্ট প্রকাশ করছে। গত ২৪ শে মে তারিখে রাজ্য জুড়ে বিভিন্ন কেন্দ্রে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়েছিল। এক মাসের মধ্যেই তার ফলাফল প্রকাশ করছে বোর্ড। যে সমস্ত পরীক্ষার্থীর এবছরের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা কখন ও কিভাবে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন, সে সবকিছুই বোর্ডের তরফে বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে। বিস্তারিত আজকের প্রতিবেদনে দেখে নেব।
| পরীক্ষার নাম |
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৬ (WBJEE 2026)। |
| বোর্ড |
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। |
| পরীক্ষার তারিখ | ২৪ মে ২০২৬। |
| রেজাল্ট প্রকাশ | ১৮ই জুন ২০২৬। |
| কাউন্সেলিং এর তারিখ |
নীচে জানানো হল। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
WBJEE Result 2026
পশ্চিমবঙ্গের বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি সহ বিশেষ কিছু কোর্সে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়। প্রতিবছরের মতোই এ বছরও পরীক্ষা শেষ হওয়ার পর থেকে পরীক্ষার্থীদের মনে রেজাল্ট প্রকাশের দিনক্ষণ নিয়ে উদ্বেগ ছিল। এবার বোর্ড অফিসিয়ালি সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে চলেছে। প্রতিবছরের মতোই আগে প্রেস কনফারেন্স করা হবে। দুপুর ১টা ৩০ মিনিটে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে অফিসিয়ালভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং চলতি বছরের পাসের হার ও টপারদের নাম প্রকাশ করা হবে। তারপর বিকেল ৪:০০ টে থেকে স্টুডেন্টরা অনলাইনে তাদের রেজাল্ট চেক এবং র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
WBJEE result 2026 official website
বোর্ড স্পষ্ট জানিয়েছে যে, পরীক্ষার্থীরা নিচের দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল পরীক্ষা করতে পারবেন:
১. www.wbjeeb.nic.in
২. www.wbjeeb.in
WBJEE Result 2026 pdf download
পরীক্ষার্থীরা কিভাবে নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন, তার পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হলো:
- প্রথমে উপরে উল্লিখিত যেকোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- হোমপেজে গিয়ে “WBJEE 2026 Rank Card Download” বা “View WBJEE Result 2026” লিঙ্কে ক্লিক করুন।
- নতুন একটি পেজ খুলবে, সেখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড বা জন্মতারিখ এবং সিকিউরিটি পিন সঠিকভাবে দিন।
- সমস্ত তথ্য দেওয়ার পর ‘Submit’ বাটনে ক্লিক করুন।
- স্ক্রিনে আপনার WBJEE ২০২৬-এর র্যাঙ্ক কার্ডটি প্রদর্শিত হবে। এটি
- ভালোভাবে চেক করে নিয়ে pdf ডাউনলোড করে নিন।
WBJEE 2026 পরীক্ষার রেজাল্ট: তথ্যে গরমিল থাকলে কি করবেন?
ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করার পর অবশ্যই পরীক্ষার্থীদের নিচের তথ্যগুলো সঠিকভাবে রয়েছে কি না, তা মিলিয়ে নিতে হবে:
- পরীক্ষার্থীর নাম
- রোল নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর
- জন্মতারিখ
- প্রাপ্ত নম্বর
- জিএমআর এবং পিএমআর (Pharmacy Merit Rank – যদি প্রযোজ্য হয়)
- কাস্ট (SC/ST/OBC/PwD – যদি প্রযোজ্য হয়)
যদি র্যাঙ্ক কার্ডে কোনো রকমের ভুল বা অসঙ্গতি চোখে পড়ে, তবে বোর্ডের হেল্পডেস্কে অভিযোগ করতে হবে।
WBJEEB হেল্পডেস্ক
অফিসের ঠিকানা:
RUPANNA
DB118,Sector-I,SaltLake, Kolkata-700064
Toll Free No:
1800 1234 782( Extn. No-2)
Reception :
(033) 7156 4345
WBJEE Counselling and Admission 2026
WBJEE ২০২৬-এর র্যাঙ্ক কার্ড হাতে পাওয়ার পর পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো অনলাইন কাউন্সিলিং। যার র্যাঙ্ক যত আগে থাকবে সেই পরীক্ষার্থী রাজ্যের সেরা এবং নিজের পছন্দমত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। অনলাইন কাউন্সিলিং এবং ভর্তি হওয়ার সময়সূচী এখনো বোর্ডের তরফে ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই এই নিয়ে গাইডলাইন দেওয়া হবে। যে কোন আপডেট আসা মাত্রই তা সবার আগে এখানে প্রকাশ করা হবে।
