পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থীরা শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য সুখবর! সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২২তম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET September 2026) এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখিত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রাথমিক (Class I-V) এবং উচ্চ-প্রাথমিক (Class VI-VIII) স্তরে এবছর শিক্ষক নিয়োগ করা হতে চলেছে। নিচে CTET সেপ্টেম্বর ২০২৬-এর আবেদন পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ নিয়মাবলী বিস্তারিত আলোচনা করা হলো।
| পরীক্ষার নাম | |
| পরিচালনাকারী বোর্ড |
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। |
| পরীক্ষার ধরন | লিখিত। |
| মোট নম্বর |
Paper 1 – ১৫০, Paper 2 – ১৫০। |
| সময় |
Paper 1 – ২.৫ ঘন্টা, Paper 2 – ২.৫ ঘন্টা। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
CTET September 2026 Eligibility Criteria
NCTE-এর নিয়ম অনুযায়ী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সাধারণত বি.এড (B.Ed) বা ডি.এল.এড (D.El.Ed) উত্তীর্ণ বা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। সংরক্ষিত শ্রেণীর জন্য নম্বরে ৫% শিথিলতা রয়েছে।
CTET September 2026 Age Limit
CTET পরীক্ষা দিতে গেলে একজন প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হয়। বয়সের কোন উর্ধ্বসীমা নেই।
CTET Teacher Pay Scale
- CTET প্রাথমিক শিক্ষক (PRT – Class 1-5): মাসিক বেতন প্রায় ৩৫,০০০ – ৪৭,০০০ টাকা হয়।
- ট্রেনড গ্র্যাজুয়েট টিচার (TGT – Class 6-8): মাসিক বেতন প্রায় ৪৫,০০০ – ৫৫,০০০ টাকা হয়।
CTET September 2026 apply
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। এইভাবে আবেদন করতে হবে।
1. অফিশিয়াল ওয়েবসাইট ctet.nic.in অথবা cbse.gov.in এ প্রবেশ করুন।
2. ‘Apply Online’ লিঙ্কে ক্লিক করে নাম, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
3. শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
4. আপনার লেটেস্ট রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করুন।
5. ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিন।
CTET September 2026 Application Fee
আপনি কোন ক্যাটাগরির প্রার্থী এবং কোন পেপারের জন্য আবেদন করতে চান, তার উপর ভিত্তি করে আবেদন ফি আলাদা:
| ক্যাটাগরি | শুধুমাত্র পেপার-I অথবা II |
উভয় পেপার (I & II) |
| জেনারেল/OBC (NCL) | ১০০০ টাকা | ১২০০ টাকা |
| SC/ST/ভিন্নভাবে সক্ষম ব্যক্তি | ৫০০ টাকা | ৬০০ টাকা |
CTET September 2026 Exam Pattern
এক্ষেত্রে পেন ও পেপার মোডে একটি লিখিত পরীক্ষা হয়। দুটি পেপারে পরীক্ষা নেওয়া হয়। পেপার ১ শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীদের জন্য, যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেভেলের শিক্ষক হতে চান। অন্যদিকে যারা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণির শিক্ষক হতে চান, তাদের জন্য পেপার ২ পরীক্ষা দিতে হবে। আর যে সমস্ত প্রার্থীরা উভয় ক্লাসের এই শিক্ষকতা করতে চান, তাদের দুটি পেপারই পরীক্ষা দিতে হবে। দুটি পেপারেই ১৫০ নম্বর করে থাকে। পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার প্যাটার্ন নিচে আলোচনা করা হলো।
পেপার-I (প্রথম থেকে পঞ্চম শ্রেণী)
| বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
| Child Development & Pedagogy | ৩০ | ৩০ |
| Language I (Compulsory) | ৩০ | ৩০ |
| Language II (Compulsory) | ৩০ | ৩০ |
| Mathematics | ৩০ | ৩০ |
| Environmental Studies | ৩০ | ৩০ |
| মোট ১৫০ | ১৫০ | ১৫০ |
পেপার-II (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী)
| বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
| Child Development & Pedagogy | ৩০ | ৩০ |
| Language I (Compulsory) | ৩০ | ৩০ |
| Language II (Compulsory) | ৩০ | ৩০ |
| Mathematics & Science (বিজ্ঞান ও অংক শিক্ষকদের জন্য) অথবা Social Studies/Social Science (কলা বিভাগের শিক্ষকদের জন্য) | ৬০ | ৬০ |
| মোট | ১৫০ | ১৫০ |
CTET September 2026 Examination Schedule
পরীক্ষাটি দুটি শিফটে পরিচালিত হবে:
| শিফট | পেপার | সময় |
পরীক্ষার সময়সীমা |
| মর্নিং (Morning) | পেপার-II | সকাল ৯:৩০ – দুপুর ১২:০০ | ২ ঘণ্টা ৩০ মিনিট |
| ইভিনিং (Evening) | পেপার-I | দুপুর ২:৩০ – বিকাল ৫:০০ |
২ ঘণ্টা ৩০ মিনিট |
| রিপোর্টিং টাইম | পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার শুরুর ১২০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। | ||
CTET September 2026 Important Dates
সিবিএসই-এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী,
- অনলাইন আবেদন শুরু: ১১ মে, ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ১০ জুন, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
- আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: ১০ জুন, ২০২৬।
- অনলাইন তথ্য সংশোধন (Correction Window): ১৫ জুন থেকে ১৮ জুন, ২০২৬।
- অ্যাডমিট কার্ড ডাউনলোড: পরীক্ষার দুই দিন আগে থেকে।
- পরীক্ষার তারিখ: ৬ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার)। পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলে ৫ সেপ্টেম্বর (শনিবার) ও পরীক্ষা নেওয়া হতে পারে।
- ফলাফল ঘোষণা (সম্ভাব্য): অক্টোবর ২০২৬-এর শেষে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.