NTPC তে ইঞ্জিনিয়ার নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন

ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC তে ইঞ্জিনিয়ার নিয়োগ করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি বেরিয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি তাদের সাম্প্রতিক শুরু হওয়া একটি প্রজেক্টের অধীনে কাজের জন্য এই নিয়োগ প্রক্রিয়া আয়োজন করেছে। দেশের যেকোনো রাজ্য থেকে যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কাজের শুরুতেই মাসিক বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা। নিয়োগের বিস্তারিত বিবরণ আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো।

সংস্থার নাম

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট অফিসার

বিভাগ

এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট।

ক্যাটেগরি ভিত্তিক শূন্যপদ

সাধারণ, এস সি, এস টি, ই ডব্লিউ এস এবং ওবিসিদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস।

আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীর নিম্নলিখিত যেকোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে:

  • ন্যূনতম ৬০% নম্বর সহ এনভায়রনমেন্টে ফুল-টাইম গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
    অথবা,
  • স্নাতক ডিগ্রির সাথে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ সায়েন্স/ ম্যানেজমেন্টে ৬০% নম্বর সমেত PG ডিগ্রি/ PG ডিপ্লোমা/ M.Sc/ M.Tech ডিগ্রি।
  • এসসি, এসটি এবং পিডব্লিউবিডি (PwBD) প্রার্থীদের জন্য ন্যূনতম নম্বরে ৫% ছাড় দেওয়া হবে।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে (SC/ST- ৫ বছর, OBC- ৩ বছর এবং PwBD- ১০ বছর)।

বেতন

নির্বাচিত প্রার্থীদের প্রথমে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে। পরে তা বেড়ে ১,২০,০০০ টাকা পর্যন্ত হবে।

আবেদন পদ্ধতি

  • আগ্রহী প্রার্থীরা প্রথমে এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in-এ যান।
  • অনলাইন আবেদনপত্র পূরণ করুন।
  • সমস্ত নথিপত্র আপলোড করুন।
  • প্রয়োজনীয় আবেদন ফি জমা দিন।
  • আবেদন সাবমিট করুন।

আবেদন ফি

জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৫০০ টাকা। মহিলা, এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং প্রাক্তন সৈনিকদের কোনো আবেদন ফি দিতে হবে না। অনলাইন (নেট ব্যাঙ্কিং/কার্ড) বা অফলাইনে এসবিআই (SBI) চালানের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় নিম্নোক্ত নথিপত্রগুলো আপলোড করতে হবে:

  • মাধ্যমিকের সার্টিফিকেট/মার্কশিট (বয়সের প্রমাণ হিসেবে)।
  • সমস্ত মার্কশিট (স্নাতক ও স্নাতকোত্তর)।
  • জাতিগত শংসাপত্র (প্রয়োজ্য ক্ষেত্রে)।
  • আধার কার্ড ও প্যান কার্ড।

নির্বাচন পদ্ধতি

নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্পষ্ট করে জানানো হয়নি। তবে এনটিপিসির নিয়োগের নিয়ম অনুযায়ী প্রথমে অনলাইন পরীক্ষা এবং পরে ইন্টারভিউ মারফত নিয়োগ হতে পারে।

  • অনলাইন লিখিত পরীক্ষা: এটি দুটি ভাগে বিভক্ত – সাবজেক্ট নলেজ টেস্ট (SKT) এবং এক্সিকিউটিভ অ্যাপ্টিটিউড টেস্ট (EAT)।
  • ইন্টারভিউ : লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  • লিখিত পরীক্ষার ৮৫% এবং ইন্টারভিউয়ের ১৫% নম্বর নিয়ে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু: ০৮ মে, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ২২ মে, ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *