প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট ২০২৬: এই মুহূর্তে প্রেস কনফারেন্স করে ফল ঘোষণা পর্ষদ সভাপতির

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট ২০২৬। বিধানসভা নির্বাচনের কারণে এ বছর রেজাল্ট প্রকাশ নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সমস্ত জট কাটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে বিদ্যাসাগর ভবনে প্রেস কনফারেন্স এর মাধ্যমে রেজাল্ট ঘোষণা করলেন পর্ষদের সভাপতি। আর কিছুক্ষনের মধ্যেই অনলাইন রেজাল্ট লিংক সক্রিয় হবে। নিচে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট সরাসরি চেক করতে পারবে।

পরীক্ষার নাম

মাধ্যমিক পরীক্ষা ২০২৬।

বোর্ড

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

পরীক্ষার তারিখ

২ ফেব্রুয়ারি থেকে ১২ ই ফেব্রুয়ারি ২০২৬।

মোট পরীক্ষার্থী  সাড়ে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী।
রেজাল্ট প্রকাশের তারিখ ৮ মে, ২০২৬।
প্রেস কনফারেন্সের সময়

সকাল ৯:৩০ মিনিট।

অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in

অনলাইন রেজাল্ট লিংক কখন অ্যাকটিভ হবে?

প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট ২০২৬

পর্ষদ সভাপতির রেজাল্ট ঘোষণার পর এই মুহূর্তে সকল পরীক্ষার্থীরাই উৎসুক অনলাইনে নিজের মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য। সাধারণত প্রতিবছর রেজাল্ট ঘোষণার এক ঘন্টার মধ্যেই অনলাইন ওয়েবসাইটে রেজাল্ট দেখার লিঙ্ক একটিভ হয়ে যায়। এ বছর মধ্যশিক্ষা পর্ষদ অফিশিয়াল বিজ্ঞপ্তিতে সেই সময়সূচী স্পষ্টভাবে উল্লেখ করেছে। সকাল ১০ঃ১৫ মিনিট থেকে বিভিন্ন অনুমোদিত ওয়েবসাইট গুলিতে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পারবে।

মাধ্যমিক রেজাল্ট ২০২৬ অনলাইন চেক

মাধ্যমিক রেজাল্ট 2026

পরীক্ষার্থীরা নিচের পদ্ধতি অনুসরণ করে সহজেই দ্রুত অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করতে পারবে:
Step 1: নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করুন।
Step 2: Roll No. –এর ঘরে একসাথে রোল নম্বর টাইপ করুন। (কোনো স্পেস বা হাইফেন ব্যবহার করবেন না)।
Step 3: Date of Birth -এর ঘরে (DDMMYYYY) ফরম্যাটে কোনো স্পেস বা হাইফেন ছাড়া DOB টাইপ করে, Submit করলেই আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।

ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে Download বাটনে ক্লিক করুন। আর অন্য কারোর রেজাল্ট চেক করতে চাইলে Check Another ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *